অনেকের কাছেই CA Evaluation এর ব্যাপারটা ক্লিয়ার না। সেকারণেই এই পোস্টটি তৈরী করা। আশা করা যায়, পোস্টটি পড়ার পর CA Evaluation সংক্রান্ত আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
CA Evaluation এ মূলত স্থাবর-অস্থাবর সম্পত্তি, ব্যাঙ্ক ব্যালেন্স, সঞ্চয়পত্র, এফডিআর এইসবের একটা বিস্তারিত বর্ণনা দিয়ে সকল সম্পত্তির একটা ভ্যালুয়েশন দেয়া থাকে। একমাত্র লাইসেন্স প্রাপ্ত সিএ ফার্মগুলোই এই কাজ করতে পারে। অন্য কারো দ্বারা এই ইভ্যালুয়েশন করালে সেটা গ্রহণযোগ্য হবেনা।
আপনার ভিসা আবেদনের সময় যারা (একজন বা একাধিক ব্যক্তি) স্পনসর হিসেবে থাকবেন তাদের প্রত্যেকের জন্য CA Evaluation করিয়ে নেয়া প্রয়োজন।
উল্লেক্ষ: CA Evaluation এর জন্য ডকুমেন্টের ট্র্যান্সলেশন বা নোটারীর প্রয়োজন নেই। এছাড়া আপনার ডকুমেন্ট উপর CA Evaluation এর খরচ ডিপেন্ড করবে। তবে সাধারণত ৪ থেকে ৬ হাজারের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা।
বাংলাদেশে লাইসেন্স-প্রাপ্ত CA Firm এর লিস্ট দেখতে এখানে ক্লিক করুন।