EXPRESS

IMMIGRATION

HomeDiscord

GCMS Notes এর জন্য কিভাবে এপ্লাই করবেন?

আপনি প্রথমে www.gcmsnotes.com এই ওয়েবসাইটে যাবেন। এরপরে “order GCMS note” অপশনে ক্লিক করবেন। নতুন একটি পেইজ খুলবে যেখানে আপনাকে কিছু তথ্য (যেমন: নাম, ইমেইল, UCI নাম্বার, এপ্লিকেশন নাম্বার ইত্যাদি) দিয়ে একটি ফর্ম ফিলআপ করতে হবে। এরপরে আপনি একটি কনফার্মেশন ইমেইল পাবেন। এবার আপনাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে। পেমেন্ট কমপ্লিট করার পরে payment conformation এর একটি ইমেইল আসবে। একই সাথে আরেকটি ইমেইল আসবে যেখানে prefilled IRCC consent form দেয়া থাকবে। আপনি ওটা ডিজিটালি সিগনেচার করেও দিতে পারেন বা ফরমটি ডাউনলোড করে প্রিন্ট নিয়ে সিগনেচার করে আবার আপলোড করতে পারেন। এর পরবর্তী ইমেইল আপনাকে একটি লিংক দিবে যার মাধ্যমে আপনি GCMS note টি ট্র্যাক করতে পারবেন।

আপনি চাইলে থার্ড পার্টির মাধ্যমেও GCMS নোটের জন্য এপ্লাই করতে পারেন। যেমন:
gcmsnotes.com
getgcms.com