হিন্দু ধর্মালম্বীদের জন্য ম্যারেজ সার্টিফিকেট এর ব্যাপারটা কিছুটা জটিল মনে হতে পারে। এক্ষেত্রে আপনাকে একজন হিন্দু ম্যারেজ রেজিষ্টার খুঁজে বের করতে হবে। ঢাকায় শাঁখারী বাজার এলাকায় জজ কোর্টের কাছেই হিন্দু ম্যারেজ রেজিষ্টার পাবেন। ওখান থেকে ডকুমেন্ট সংগ্রহ করবেন। যদি বাংলায় দেয় তাহলে ইংরেজিতে ট্র্যান্সলেট করিয়ে নিবেন। স্বামী-স্ত্রী দুইজনকেই উপস্থিত থাকতে হবে। দুইজনের কমপক্ষে একজন করে মোট ২ জন অভিভাবক, ২ জন সাক্ষী এবং ১ জন ব্রাহ্মন উপস্থিত থাকতে হবে। যাওয়ার সময়ে ২ জনের জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ জন্ম নিবন্ধন এর ফটোকপি এবং ২ জনের ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং বিয়ের অনুষ্ঠানের ছবি নিয়ে যাবেন। এর পাশাপাশি শ্যামলী এলাকাতেও হিন্দু বিবাহ নিবন্ধন করতে পারবেন। ঠিকানা: ১৮বি/৪ডি (৫ম তলা), রিং রোড, শ্যামলী, ঢাকা। মোবাইল: ০১৯১৯৩০৪৭৯৯, ০১৭১৮৩০৪৭৯৯. চট্টগ্রামে হিন্দু বিবাহ রেজিষ্টার এর সাথে কথা বলতে চাইলে 01873-739111 - এই নাম্বারে যোগাযোগ করুন। মনে রাখবেন, ঢাকেশ্বরী মন্দিরে আপনাকে একটা সার্টিফিকেট দিবে যেটা সরকারের রেজিষ্টারে উঠবে না। সেহেতু ওখান থেকে না নেয়াই উত্তম।
এছাড়া হিন্দু আইনে মেয়েরা যদি বাবার সম্পত্তি না পেয়ে থাকেন তাহলে বাবার থেকে সম্পত্তির একটি গিফট ডিড করিয়ে সেটা উল্লেখ করবেন।