EXPRESS

IMMIGRATION

HomeDiscord

ভারত থেকে পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে সংগ্রহ করবেন?

আপনারা অনেকেই হয়তোবা ভারতে পড়াশোনা করেছেন এবং সেক্ষেত্রে যদি ভারতে আপনার বসবাসের সময় ৬ মাসের বেশি হয়ে থাকে তবে ওই দেশের একটি পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হবে।

এক্ষেত্রে আপনাকে নিচের কাগজগুলো ম্যানেজ করে নিতে হবে:

  1. এপ্লিকেশন ফর্ম ফিলাপ করে নিবেন। এপ্লিকেশন ফর্মের জন্য এখানে ক্লিক করুন
  2. আপনার বর্তমান পাসপোর্টের ফটোকপি
  3. ভারতে থাকাকালীন সময়ের পাসপোর্টের ফটোকপি
  4. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
  5. ভারতে থাকাকালীন সময়ের রেসিডেন্স প্রুফ

এবার উপরের ডকুমেন্টগুলোর দুই-তিন কপি ফটোকপি করিয়ে নিন এবং এরপরে ভারতীয় হাইকমিশনে চলে যান। হাইকমিশনের ঠিকানা: প্লট নং. ১-৩, পার্ক রোড, বারিধারা, ঢাকা-১২১২ কর্ম ঘন্টা: সকাল ৯টা থেকে বিকাল ৫:৩০ মিনিট পর্যন্ত (রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত) টেলিফোন নম্বরসমূহ: +৮৮০-২-৫৫০৬৭৩৬৪

হাইকমিশনের অফিসে যেয়ে রিসিপশনে আপনি আপনার ব্যাপারটা বুঝিয়ে বলবেন। ওরা চেকিং শেষ করে আপনাকে কন্স্যুলার সেকশনে একজন অফিসারের সাথে দেখা করিয়ে দিবে। উনি আপনার কাগজপত্রগুলো দেখে আপনাকে ফী পরিশোধ করতে বলে। ফীর পরিমান ২৫০০ টাকার মত। ফী পরিশোধের মানি রিসিটটা সাথে রাখবেন ভবিষ্যতের জন্য।

আশা করা যায় ৩০ দিনের মধ্যে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে যাবেন।