ভিসার জন্য এপ্লিকেশনের সাথে মেডিকেল টেস্টের রিপোর্টও জমা দিতে হবে। আপনি মেডিকেল টেস্ট দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে এপ্লিকেশন করার আগেই টেস্ট করে ফেলতে পারেন। এটাকে বলা হয় upfront (UF) medical. আবার আপনি চাইলে ভিসার জন্য প্রথমে এপ্লিকেশনটা করে ফেলতে পারেন এবং এরপরে আপনাকে যখন মেডিকেল টেস্টের জন্য ইমেইল করবে, এরপরে যেয়ে আপনি টেস্ট করিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একটি unique medical report form (IMM1017E) ফর্ম ইমেইলে পাঠিয়ে দিবে।
স্টাডি পারমিট বা ইমিগ্রেশন – উভয় ক্ষেত্রেই মেডিকেল টেস্ট করানো লাগে।
টেস্ট করানোর দুই কর্ম দিবসের মধ্যেই আপনার টেস্টের রেজাল্ট IRCC কে পাঠিয়ে দেয়া হবে।
টেস্ট করতে যাওয়ার সময় পাসপোর্ট নিয়ে যাবেন। আর যদি এপ্লিকেশনের পর টেস্ট করতে যান তবে সাথে করে unique medical report form (IMM1017E) ফর্মটিও নিয়ে যাবেন।
ঢাকায় মোট তিন জায়গায় আপনি এই টেস্টটি করতে পারেন যাদের ঠিকানাগুলো হচ্ছে: