EXPRESS

IMMIGRATION

HomeDiscord

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে করবেন?

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে হবে। pcc.police.gov.bd এই ওয়েবসাইটে যেয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে প্রথমে রেজিষ্ট্রেশন করে নিন। অতঃপর আপনার পাসপোর্ট অনুযায়ী স্থায়ী ঠিকানা ব্যবহার করে আবেদন সম্পন্ন করুন। আবেদনকারীর কমপক্ষে ৩ মাস মেয়াদ সম্পন্ন পাসপোর্ট থাকতে হবে। এবং পাসপোর্টের তথ্য পাতার ফটোকপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে।police-clearance-account-registration

আপনি বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন। অনলাইনের পেমেন্ট অপশন সিলেক্ট করার পরে আপনাকে “ই-চালান” ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। এখানে আপনার নামে অটোমেটিক্যালি একটি চালান পত্র তৈরি করা হবে। পত্রটি ভালো করে চেক করে নিন। নিচের দিকে দেখবেন যে বেগুনী রংয়ের “পরিশোধ” বাটন রয়েছে। সেটায় ক্লিক করুন। আলাদা একটি পপআপ উইন্ডো আসবে। আপনাকে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসা হবে। এখান থেকে আপনি সোনালী ব্যাংক একাউন্টের মাধ্যমে ফি দিতে পারবেন। কার্ডের মাধ্যমে ফি দিতে পারবেন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও ফি দিতে পারবেন। আপনি এখানে মোবাইল ব্যাংকিং অপশনে ক্লিক করবেন। মোবাইল ব্যাংকিং অপশনে ক্লিক করলে দেখবেন বিকাশ এবং রকেট অপশন চলে এসেছে। আপনি যেকোনো একটি মাধ্যমে ফি দিতে পারবেন। মনে রাখবেন এজন্য আপনার ব্যক্তিগত বিকাশ একাউন্ট থাকা লাগবে। বিকাশে সঠিকভাবে ফি দেওয়া হয়ে গেলে আপনাকে ই-চালান ওয়েবাসাইটে ফিরিয়ে নিয়ে আসা হবে। এখানে দেখবেন যে আপনার পেমেন্ট সফল হয়েছে এই জাতীয় একটি বার্তা আসবে। আপনি এটাকে প্রিন্ট বা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত চালান কে পুলিশ ক্লিয়ারেন্স সাইটের Scan and Click here লিংকে ক্লিক করে আপলোড করতে হবে। এখানে এসে চালান আপলোড ঘরে আপনার ডাউনলোডকৃত চালানকে PDF আকারে আপলোড করতে হবে। কিন্তু লক্ষ্য করুন বাম দিকের Chalan Info ঘরে, এখানে ব্যাংক নেম ঘরে আপনাকে SONALI BANK সিলেক্ট করতে হবে। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেও আপনি মূলত সোনালী ব্যাংকে অনলাইন মাধ্যমে পেমেন্ট করেছেন। তারপর District, Branch ঘরে আপনার চালানে উল্লেখিত জেলা এবং ব্রাঞ্চ দিয়ে দিবেন। লক্ষ্য রাখবেন চালান PDF ফাইলটির সাইজ ৩০০ কিলোবাইটের মধ্যে থাকে। আপলোড সফলভাবে করা হয়ে গেলে উপরের বাম দিকে দেখবেন সবুজ রংয়ের Action Processed বার্তা দেখাবে। সাথে আপনার রেফারেন্স, পাসর্পোট নাম্বার, নাম, মোবাইল দেখাবে। অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স এর ফি এবং ফিয়ের রশিদ আপনি সফলভাবে সাইটে আপলোড করতে পেরেছেন! Finish বাটনে ক্লিক করুন।

আবেদনের পর, সংশ্লিষ্ট থানা থেকে আপনার সাথে যোগাযোগ করবে। আপনাকে হয়তো থানায় যেয়ে দায়িত্বরত পুলিশ অফিসারের সাথে দেখা করে আসতে হবে। অতঃপর আপনার ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি তৈরী হয়ে গেলে আবেদনের সময়ে উল্লেখিত জায়গা থেকে সার্টিফিকেটটি নিয়ে আসতে হবে।

ডিএমপি হেল্প ডেস্কঃ

ঢাকা মেট্রোপলিটন এলাকার আবেদনকারীরা সমস্যায় পড়লে যোগাযোগ করতে পারেন এই নম্বরে হেল্প লাইনঃ- ০১১৯১-০০৬৬৪৪ এবং ০২-৭১২৪০০০। অথবা ডিএমপি ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে কথা বলুন ০১৭১৩৩৯৮৬৮০ এই নম্বরে।