EXPRESS

IMMIGRATION

HomeDiscord

প্রফেসরদের সাথে যোগাযোগের উপায়।

আপনি যদি রিসার্চ বেসড মাস্টার্স বা পিএইচডি করতে চান তবে আপনাকে অবশ্যই একজন প্রফেসরকে খুঁজে বের করতে হবে যিনি আপনাকে তার রিসার্চ টিমে নিতে আগ্রহী এবং তিনি ফান্ড এলোকেট করতেও আগ্রহী। এই ক্ষেত্রে আপনার পড়াশোনার খরচ তো লাগবেই না বরং লিভিং এক্সপেন্স ও অনেকাংশে কাভার করবে।

এক্ষেত্রে আপনাকে প্রথমেই আপনার রিসার্চ ফিল্ড নিয়ে ডিসিশন নিতে হবে। এটা খুব স্পেসিফিক হতে হবে। যেমন: আপনি ম্যাথস এ এমএসসি করবেন। এবার আপনি সিদ্ধান্ত নিবেন যে ম্যাথস এর কোন ফিল্ডে আপনি রিসার্চ করতে পারবেন। ধরে নিলাম যে আপনি Fluid Dynamics এ রিসার্চ করবেন। এখানে কিন্তু মনে রাখতে হবে যে আপনার কিন্তু অবশ্যই এই ফিল্ডে অভিজ্ঞতা থাকতে হবে যেমন কয়েকটা ভালো পিয়ার রিভিউ জার্নালে পাবলিকেশন ও কিছুটা আনুষাঙ্গিক অভিজ্ঞতা।

এবার আপনাকে ধৈর্য্য ধরে ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইট চেক করে করে প্রফেসরদের প্রোফাইল দেখবেন যে কে কে ওই বিষয়ে কাজ করছেন। গুগল করবেন, রিসার্চ-গেট এ দেখবেন ইত্যাদি এবং করবেন যে কে কে আপনাকে নিতে পারে। এবার প্রফেসরদের একটা লিস্ট করে ফেলবেন।

এখন আপনাকে কোল্ড ইমেইল পাঠাতে হবে। একটা ইমেইলের ফরম্যাট বানাবেন। ওই ফরম্যাটেই সবাইকে ইমেইল করতে পারবেন কিন্তু অবশ্যই প্রত্যেক প্রফেসরদেরকে আলাদা আলাদা ইমেইল করবেন। একই ইমেইল সবার জন্য প্রযোজ্য হবেনা।

ইমেইলে ফর্মালি সম্মোধন করবেন যেমন "Dear Dr. Smith", abbreviations ব্যবহার করবেন না এবং ভালো একটা সাবজেক্ট লাইন দিবেন।

ইমেইলে প্রথমেই আপনাকে পরিচয় করিয়ে দিবেন এবং আপনার ব্যাপারে লিখবেন যে আপনার কি কি অভিজ্ঞতা আছে, আপনার পড়াশোনা কোথায় এবং কি কি বিষয়ে পড়াশোনা করেছেন। আপনি কেনো প্রফেসরের ল্যাবে জয়েনের জন্য যোগ্য এটা লিখবেন এবং প্রফেসরের রিসার্চ সম্পর্কিত কি কি কোর্স আপনি করেছেন এটাও লিখবেন। আপনি যে প্রফেসরের ব্যাপারে স্টাডি করেছেন এটাও বুঝিয়ে বলবেন। যদি আপনি দেখেন যে প্রফেসর কোনো পার্টিকুলার বিষয়ে রিসার্চ এসিস্টেন্ট খুঁজছেন তাহলে আপনি কেনো ওই পদের জন্য যোগ্য সেটা সুন্দর করে লিখবেন।

এবার আপনার যা যা পাবলিকেশন্স আছে সেগুলো নিয়ে লিখবেন। আপনার কিছু ব্যক্তিগত যোগ্যতা নিয়েও লিখবেন যেমন: আপনি ভালো রিসার্চ করেন, আপনি সময়ের কাজ সময়ে করেন ইত্যাদি। অতঃপর আপনার সাথে যোগাযোগের ডিটেইলস ও আপনি কখন কখন যোগাযোগের জন্য এভেইলেবল এটা উল্ল্যেখ করে ইমেইলটা শেষ করবেন।

অবশ্যই একটা সিভি এটাচ করে দিবেন। একই সাথে আপনার আগের ডিগ্রির ট্র্যান্সক্রিপ্টটা দিয়ে দিবেন।

সর্বশেষে ইমেইল পাঠানোর আগে আরেকবার রিভাইস দিয়ে পাঠাবেন। কোনো ধরণের গ্রামাটিক্যাল ইরর আছে নাকি ভালোভাবে চেক করে দেখবেন।