EXPRESS

IMMIGRATION

HomeDiscord

স্টাডি ভিসায় কানাডা যাওয়ার ধাপসমূহ কি কি?

স্টেপ ০১: আপনি কোন বিষয়ে এবং কোন লেভেলে পড়াশোনা করবেন সেটা প্রথমে ঠিক করে ফেলুন। অতঃপর ওই বিষয়ে কোন কোন বিশ্ববিদ্যালয় কোর্স অফার করছে সেটার একটা তালিকা তৈরী করে ফেলুন।

স্টেপ ০২: এবার ওই তালিকা অনুযায়ী আবারো একটি শর্ট লিস্ট করে ফেলুন যেখানে আপনি বিশেষ কিছু ব্যাপারে নজর দিবেন যেমন: খরচ, লোকেশন, পড়াশোনার মান, লিভিং এক্সপেন্স ইত্যাদি।

স্টেপ ০৩: ফাইনাল শর্ট লিস্ট অনুযায়ী দেখেন যে ভর্তির জন্য কি কি লাগে? যদি কোন কিছু করা বাকি থাকে তবে সেটা করে ফেলতে হবে যেমন IELTS দেয়া না থাকলে দিয়ে দিতে হবে, ইত্যাদি। এছাড়া অন্যান্য সব প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে ফেলতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

স্টেপ ০৪: এবার এপ্লাই করতে হবে। এপ্লিকেশনের জন্য ফি দেয়া লাগতে পারে যা আপনি সহজেই ইস্টার্ন ব্যাংকের একুয়া কার্ডের মাধ্যমে পরিশোধ করে দিতে পারবেন। এখানে উল্লেখ্য যে আপনি যদি থিসিস বেইসড কোনো কোর্সে যেতে চান তাহলে অবশ্যই প্রফেসর খুঁজে বের করতে হবে। এবং তাদেরকে নিয়ে গবেষণা করে অতঃপর তাদেরকে ইমেইল করতে হবে। প্রফেসর যদি আপনাকে নিতে আগ্রহী হয় তবেই আপনি ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করবেন।

স্টেপ ০৫: এবার ধরে নিচ্ছি যে আপনি অফার লেটার পেয়ে গেছেন। ওখানে উল্লেখ করা থাকবে যে কবে, কোন সেশনের জন্য এবং কোন কোর্সে আপনাকে ভর্তির সুযোগ দেয়া হয়েছে, এবং যদি আপনাকে ফান্ডিং দেয় তবে কত টাকা ফান্ডিং দিবে এবং আপনার টোটাল টিউশন ফি কত ইত্যাদি। কিছু ক্ষেত্রে আপনাকে হয়তো বলবে যে এডমিশনের জন্য একটা টাকা পাঠাতে। আবার এরপরে আপনাকে হয়তো বলবে যে টিউশন ফির কিছু অংশ পাঠাতে। আপনি যে কোনো ব্যাংকে যেয়ে আপনার অফার লেটার ও পাসপোর্ট দেখিয়ে একটা ইন্টারন্যাশনাল student একাউন্ট ওপেন করে টাকাগুলো পাঠাতে পারবেন।

স্টেপ ০৬: এবার আপনাকে ভিসা এপ্লিকেশনের জন্য প্রস্তুত হতে হবে। ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো জোগাড় করে স্ক্যান করে ফেলুন।

স্টেপ ০৭: ভিসার এপ্লিকেশনের জন্য মেডিকেল রিপোর্ট দেয়া লাগে। আমরা স্ট্রংলি রিকমেন্ড করি যে আপনি মেডিকেল আপফ্রন্ট করে এরপরে ভিসার জন্য এপ্লিকেশন জমা দিন। আপফ্রন্ট মেডিকেলের ব্যাপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আপফ্রন্ট মেডিকেল শেষ হওয়ার পরে ওখান থেকে আপনাকে একটা কাগজ দিবে। এটা স্ক্যান করে আগের রেখে দিন।

স্টেপ ০৮: ধরে নিচ্ছে যে আপনার আপফ্রন্ট মেডিকেল শেষ হয়ে গেছে। এবার এই লিংক থেকে অনলাইনে এপ্লিকেশন করে ফেলুন।

স্টেপ ০৯: এপ্লিকেশন শেষ করার এক থেকে চার দিনের ভিতরেই আপনাকে বায়োমেট্রিক্স এর জন্য ওরা জানাবে। আপনাকে এপ্লিকেশনের পোর্টালে যেয়ে আপডেটগুলো জানতে হবে। বায়োমেট্রিক্স এর লেটার আসার পর আপনি VFS এ এপয়েন্টমেন্ট করে বায়োমেট্রিক্স এর ডিটেইলস দিয়ে আসবেন।

স্টেপ ১০: এবার আপনার কাজ মোটামুটি শেষ। ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। ভিসার জন্য আপনার আবেদনটি গৃহীত হলে ওরা আপনাকে পাসপোর্ট জমা দিতে বলবে। তখন VFS এ যেয়ে পাসপোর্ট জমা দিয়ে আসতে হবে। আর ভিসা রিজেক্টেড হলে আপনাকে জানিয়ে দিবে।

আশা করি পোস্টটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।