EXPRESS

IMMIGRATION

HomeDiscord

Summary of Financial Planning - বিস্তারিত।

Summary of Financial Planning হচ্ছে এমন একটা ডকুমেন্ট যা আপনি এক পাতার ভিতরে লিখে ভিসা এপ্লিকেশনের সাথে জমা দিবেন। এখানে আপনি দেখাবেন যে আপনার মোট কত টাকা খরচ হচ্ছে এবং আপনার কাছে মোট কত টাকা আছে। আমরা এখানে একটা স্যাম্পল দেখাচ্ছি। আপনি চাইলে এই স্যাম্পলটা ফলো করতে পারেন।

দুটো টেবিল করে একটায় দেখবেন যে সম্ভাব্য কত খরচ হতে পারে প্রথম বছরে। ওখানে মোটামুটি সবগুলো খাতের কথাই উল্ল্যেখ করবেন। সুতরাং আপনার উল্লেখযোগ্য পয়েন্টগুলো হচ্ছে: টিউশন ফি, লিভিং এক্সপেন্স, বাংলাদেশ থেকে কানাডার রিটার্ন বিমান টিকেটের খরচ, ইন্সুরেন্স, স্টেশনারি কেনার খরচ এবং miscellaneous একটা খাত দেখিয়ে দিবেন। লিভিং এক্সপেন্স বাবদ যা খরচ হবে সেটার আপডেটেড ইনফরমেশন আপনি কানাডার সরকারি ওয়েবসাইটেই পাবেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

এরপরের টেবিলে আপনার যতগুলো সোর্স থেকে টাকা আসবে সেটা উল্ল্যেখ করবেন। মনে রাখবেন: টাকার উৎসগুলো যেনো আপনার সিএ ইভ্যালুয়েশন এর সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। উদাহরণ: আপনি বললেন যে আপনি আপনার সেকেন্ডারি স্পনসর এর থেকে ১০,০০০ ক্যানাডিয়ান ডলার পাবেন, অথচ সিএ ইভ্যালুয়েশনে দেখাচ্ছে যে আপনার সেকেন্ডারি স্পনসর এর ফান্ড এভেইলেবল আছে ৯,৫০০ ক্যানাডিয়ান ডলার, তাহলে কিন্তু গরমিল লেগে গেলো।

এ কারণে প্রথমে সিএ ইভ্যালুয়েশন করিয়ে এরপরে এই ডকুমেন্টটা তৈরী করবেন। এখানে একটা বিষয় আবারো উল্লেখ্য যে আপনি খরচ প্রথম এক বছরেরটা দেখাবেন কিন্তু যাওয়া-আসার বিমান ভাড়া পুরোটাই দেখাবেন।

স্যাম্পল