EXPRESS

IMMIGRATION

HomeDiscord

UK থেকে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হয়?

যদি আপনি UK তে ৬ মাসের বেশি সময় অবস্থান করে থাকেন তবে কানাডাতে এপ্লাই করার আগে আপনাকে UK থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে। আপনাকে প্রথমে https://www.acro.police.uk এই ওয়েবসাইটে যেতে হবে। অতঃপর ওয়েবসাইটের ডান দিকে Police Certificates এ ক্লিক করে এপ্লাই করতে হবে।

এখানে একজন ইন্ট্রোডিউসার প্রয়োজন হবে। ইন্ট্রোডিউসার যে কোনো দেশি হতে পারে এবং যে কোনো দেশে বর্তমানে বসবাস করতে পারে। সেক্ষেত্রে আপনি বাংলাদেশে অবস্থান করছে এমন কারো তথ্য ব্যবহার করতে পারেন। কিন্তু কোনোভাবেই উনি আপনার আত্মীয় হতে পারবেন না।

একই সাথে আপনার UK তে থাকাকালীন ঠিকানাগুলো প্রয়োজন হবে, সেহেতু ওগুলো ম্যানেজ করে অতঃপর এপ্লাই করুন। এছাড়া বর্তমান ঠিকানার প্রমান স্বরূপ কাগজ দিতে হবে।

সবশেষে আপনি সার্টিফিকেটটি কুরিয়ারের মাধ্যমেই আপনার হাতে পাবেন। ওরা আপনাকে কোনো সফ্ট কপি দিবে না।