WES Evaluation এর জন্য নিন্মোক্ত ধাপগুলো অনুসরণ করুন:
০১) প্রথমে এই ওয়েবসাইটে যাবেন এবং এরপর যুক্তরাষ্ট্র বা কানাডা কোন দেশের বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করবেন, তা উল্লেখ করবেন। ধরে নিচ্ছি যে আপনি কানাডা সিলেক্ট করলেন।
০২) এবার আপনাকে একটি একাউন্ট খুলে হবে। আপনার নাম এবং অন্যান্য আনুষঙ্গিক তথ্য দিয়ে একটি একাউন্ট খুলে নিন।
০৩) আপনার ইমেইলে একটি পাসওয়ার্ড যাবে এবং এটি দিয়ে লগ ইন করে আপনার একাডেমিক ফলাফলের বিস্তারিত দিবেন। আপনি কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনার ফলাফল পাঠাতে চান, তা এখানে উল্লেখ করবেন। তারা আপনাকে একটি কনফার্মেশন কোড দিবে এবং এটি যত্ন করে রেখে দিবেন।
০৪) আপনার বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন তার রেজিস্টার অফিসে যাবেন এবং তাদের থেকে সত্যায়িত ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট নিবেন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল এনভেলাপে। একই সাথে খামের ফ্ল্যাপটির উপরে সিল দিয়ে আনবেন যেনো খামের মুখটি বন্ধ করার পরে মনে হয় যে এটি সিলড খাম। ভালো হয় রেজিস্টার অফিস থেকে খামের মুখ বন্ধ করে সিল মেরে আনলে।
০৫) ডকুমেন্টগুলো ডিএচএল বা ফেডেক্সে WES বরাবর পাঠাবেন। WES তা গ্রহণের পর রেজিস্টার অফিসের সাথে যোগাযোগ করবে এবং ভেরিফিকেশন চাইবে। আপনার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন এই ব্যাপারে।
০৬) ওদের মূল্যায়ন শেষে আপনাকে ইমেইলে জানাবে এবং আপনি যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলেন, সেখানে ফলাফল পাঠিয়ে দিবে।